Linking Verbs

0
Linking verbs

✅ ✅ Linking verbs: 
Link শব্দের অর্থ যোগসূত্র স্থাপন করা। আর verb শব্দের অর্থ ক্রিয়া। অর্থাৎ Linking verb -এর শাব্দিক অর্থ “ সংযোগ স্থাপনকারী ক্রিয়া” । 
Linking verb বলতে সাধারণত ঐ verb গুলোকে কে বুঝায় যেগুলো কোন কাজ সম্পন্ন করে না বরং subject এর সাথে বাক্যের বাকি অংশের সাথে যোগাযোগ (Link) স্থাপন করে। সাধারণত, Be verb গুলো যখন main verb হিসেবে sentence এ ব্যবহৃত হয় তখন সেগুলোকে Linking Verb বলা যায়।
♦সহজ কথায়, যে verb Subject এবং complement এর মাঝে সম্পর্ক স্থাপন করে তাই Linking verb.
মনে রাখবেন , Linking verbs কে "TO BE" Verb দ্বারা replace করা যায়। {{Sumon became a doctor. (Sumon was doctor) }}

যেমনঃ 
➢ S M Shamim Ahmed #is a relentless learner.
➢ Jennifer #is a singer.

উপরের বাক্য দুটিতে যদি লক্ষ্য করলেই তাহলে পবো যে এখানে Linking verb হচ্ছে is; কারণ এই  verb টি বাক্যদুটির Subject- noun phrase (a relentless learner) এবং noun singer কে যুক্ত করেছে। 
আরো জানুন, 
(১) যিনি S M Shamim Ahmed তিনিই relentless learner.
(২) যিনি Jennifer তিনিই singer.
আমরা সহজ করে বলতে পারি যে,
S M Shamim Ahmed = relentless learner.
Jennifer =singer.

►►More Examples: 
Mr.Firoz #is a doctor.  
He #is a teacher.
The man #has gone mad.  
They #have three children.
The girl #looks beautiful. 

►► Linking verbs  সাধারণত ২ প্রকার। যথাঃ
১.অবস্থা প্রকাশক Linking verbs (Those that express a state= to be verb) 
২.ফল প্রকাশক Linking verbs (Those that express a result= to b verb ব্যতীত বহুল ব্যবহৃত অন্যান্য Linking verbs ). 

►►To be= All the forms 
☑️Base = Be .
☑️Infinitive = to be .
☑️present tense =  am , is , are .
☑️Past tense = was, were.
☑️Future tense = will be, shall be .
☑️Present participle = being-being helpful , being silly.
     {{noun=being, beings}}
☑️Past participle = been- has been , have been, had been. 

এবার আসুন "TO BE" Verb ব্যতীত বহুল ব্যবহৃত অন্যান্য Linking verbs মনে রাখার কৌশলঃ 
#ABC_EFGH_KLMP_RST.

A= Act, appear, arrive.
B= Be, become.
C= Come,chance, continue, 

E= Evolve.
F= Fall , Feel.
G= Go, get , grow. 
H=  Hear. 

K= Keep
L= look, lie. 
M= Make.
P= prove .

R= Remain, raed , resemble, read.  
S= Seem, sit ,stay ,stand, smell , sound. 
T= Taste , turn. 

►►এছাড়াও মানুষের Five senses (পঞ্চইন্দ্রিয়) এর কাজের নামের মাধ্যমেও আমরা মনে রাখতে পারিঃ 
যেমনঃ 
চোখের কাজ =Look,
কানের কাজ =Sound
নাকের কাজ= Smell
জিহবার কাজ =Taste
ত্বকের কাজ = Feel,appear,seem
থাকা = stay,remain, keep 
হওয়া = Become. 

✅ ✅ Linking_verbs যুক্ত বাক্যের গঠনঃ 
☑️Sub.+ Linking verb+ Noun phrase 
☑️Sub.+ Linking verb+ Adjective. 
☑️Sub.+ Linking verb+ Adjective complement. 

✅ ✅ Linking_verbs এর বাক্যে ব্যবহারঃ  
➢The man pleaded guilty.( লোকটি অপরাধ স্বীকার করল।) 
➢ Alauddin became a director .(আলাউদ্দিন পরিচালক হয়েছিলেন।) 
➢ The sky looks blue.( আকাশ নীল দেখাচ্ছে।) 
➢ The man has gone mad. ( রৈাকটি পাগল হয়ে গেছে।) 
➢ We should not remain idle. ( আমাদের অলস হয়ে থাকা উচিত নয়।) 
➢‍ The evidence proved false.( ঘটনাটি / তথ্যটি মিথ্যা প্রমাণিত হলো।) 
➢‍ Monkeys resemble human beings. ( বানর দেখতে মানুষের মতো ।) 
➢‍ Mashru turned pale. ( মাশরু ফ্যাকাশে হয়ে গেল।) 

✅ ✅ Linking verb দ্বারা subject এর সাথে obj এর সম্পর্ক প্রকাশ করা হয়। সাধারণত verb কে modify করে adverb. কিন্তু linking কে modify করে Adjective। তবে Linking Verb গুলোর পর যদি 
NPP ( Noun, Pronoun, Preposition) আসে তাদের পর Adverb বসে।
সংক্ষেপে, 
সাধারণ Verb + Adverb
Linking verb+Adjective.
Linking Verb+ NPP + Adverb. 

চলুন কিছু উদারণের মাধ্যমে বিষয়টি সর্ম্পকে ক্লিয়ার হই।। 
যেমনঃ
☑️The girl looks innocent / innocently.
এখানে  innocent  হবে কারণ সাধারণত linking Verb এর পর Adj. হয় । আর এখানে innocent, Adj. 

☑️The book reads interesting / interestingly .
এখানে  interesting হবে কারণ read হচ্ছে Linking Verb. তাই এরপর Adjective হবে।

✅ ✅ তবে এই রুলস এরও ব্যতিক্রম আছেঃ
যেমনঃ
She looks up beautiful / beautifully.

Look verb কে Adj modify করবে কিন্তু Look এর সাথে preposition থাকলে এর পর Adverb বসে। তাই এখানে beautifully হবে কারণ Linking verb looks এর পর Preposition আছে।
♦আবার, 
He behaves friendly/ in a friendly way.
এখানে in a friendly way হবে। কারণ Behaves সাধারণ verb আর সাধারন verb এরপর (সাধারণ Verb + Adverb)  Adverb বসে। আর Friend এর Adverb হলো in a friendly way. আর Adjective হচ্ছে friendly.

Example:
☑️Incorrect: The building looks beautifully. 
correct: The building looks beautiful. 

☑️Incorrect: Your name sounds terribly.
Correct: Your name sounds terrible. 

Incorrect:Rose smells sweetly.
Correct:  Rose smells sweet. 

♦♦Note:Linking_verbs কে copula/ copulative verb বলা হয়। 

►► Some examples of Linking verb in sentences from previous year's questions:
1.He became a politician. Here 'became' is a/an...........verb. 
a) linking verb ✅
b) transitive verb 
c) non finite verb 
d) none

2. Honey tastes sweet. Here 'taste' is a/ an ...... verb .
a) linking verb ✅
b) intransitive verb 
c) non finite verb 
d) none

3. "The milk got bad." the sentence follows the structure -
a) sub.+ verb + obj
b) sub.+ linking verb + noun phrase
c) sub.+ transitive verb + object 
d) sub.+ linking verb + Adjective ✅

রচনায়ঃ S M Shamim Ahmed।

Author Image
AboutAdmin

Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design