প্রেক্ষাপট বা বাস্তবিক প্রয়োগ বুঝে অনুবাদ পড়ুন, তাতে ইংরেজি শেখা খুব সহজ হবে।
গলা ব্যথা হলে লবণ পানি দিয়ে গড়গড়া/কুলকুচি করো।
Gargle with salt water if your throat is sore.
ট্যারা চোখ সার্জারীর দ্বারা ঠিক করা যেতে পারে।
A squinting eye can be corrected by surgery.
যখন লেবু কাটলাম তখন রস ছিটকে আমার চোখে পড়েছিল।
When I cut the lemon, juice squirted in my eye.
লেবুটাকে অর্ধেক করে কাটো আর বাটিটার মধ্যে চিপে রস বের করো।
Cut the lemon in half and squeeze the juice into the bowl.
কাপড়টিকে উষ্ণ পানিতে ভেজাও/সিক্ত করো, তারপর সেটাকে চিপে শুষ্ক কর।
Soak the cloth in warm water and then squeeze it dry.
তোমার ভেজা টিশার্ট খোলো এবং চিপে পানি বের করে শুকাতে দাও।
Take off your wet T-shirt, squeeze the water out and let it dry.
পেস্টের টিউবটাকে চেপে ধরো আর চাপ দাও, পেস্ট বের হয়ে আসবে।
Take hold of the tube of paste and squeeze, the paste will come out.
squeeze = (বিশেষত আঙুল দিয়ে) শক্তভাবে চাপ দেয়া।
তার সাথের লোকটাকে আমি তার বাবা মনে করেছিলাম।
I took/assumed the man with him to be his father.
কাউকে কিছু মনে করা বা ভেবে বসা বুঝালে take for অথবা take/assume (sb) to be ব্যবহৃত হয়।
I took/assumed him to be a man of taste.
(আমি তাকে রুচিশীল মানুষ মনে করেছিলাম)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম